About Usনজরুল একাডেমী প্রাসঙ্গিক কথা

About Usআমাদের কথা

Who We Areপরিচিতি

Nazrul Academy is committed to spreading the universal creative works of the national poet Kazi Nazrul Islam across the world. To properly propagate the message of human welfare that the humanist poet left behind in his music and literature, and to carry forward meticulous research on his works, Nazrul Academy runs a dedicated Music Department and continuously publishes research-based books and journals. Every year, students from our Music Department graduate with distinction and go on to establish themselves as celebrated, renowned musicians.

নজরুল একাডেমী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সঙ্গীত ও সাহিত্যিক সৃষ্টিকর্ম চর্চা, প্রচার-প্রসার এবং গবেষণায় নিয়োজিত পথিকৃৎ এবং প্রাচীনতম প্রতিষ্ঠান। আমরা নজরুল সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ, সঙ্গীতানুষ্ঠান, কবিতা পাঠ ও সাহিত্য সভার আয়োজন, নজরুল সাহিত্যের ইংরেজী অনুবাদ, নজরুল গবেষণালব্ধ পুস্তক প্রকাশনা সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকান্ডে নিয়োজিত।

Our Mission and Visionনজরুল একাডেমীর লক্ষ্য ও উদ্দেশ্য

Nazrul Academy is committed to disseminating the universal and humanitarian message of National Poet Kazi Nazrul Islam across the globe through the study, promotion, and research of his musical and literary works.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সঙ্গীত ও সাহিত্যকর্ম চর্চা, প্রচার-প্রসার ও গবেষণার মাধ্যমে সারা বিশ্বে কাজী নজরুল ইসলাম এর বৈশ্বিক ও মানবিক বার্তা ছড়িয়ে দেয়ার প্রয়াসে নজরুল একাডেমী বদ্ধপরিকর।

Inaugural Addressউদ্বোধনী ভাষণ

In May 1968, the formal inaugural day of Nazrul Academy was observed together with the Nazrul Jayanti programme. In the speech delivered at that event by Kabi Talim Hossain, the Academy's General Secretary, an outline emerges of the thinking and guiding vision behind the founding of this institution. A partial excerpt is quoted here:

১৯৬৮ সালের মে মাসে নজরুল জয়ন্তী অনুষ্ঠানের সঙ্গে নজরুল একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধনী দিবস পালিত হয়। উক্ত অনুষ্ঠানে একাডেমীর সাধারণ সম্পাদক কবি তালিম হোসেন যে বক্তব্য রাখেন তাতে একাডেমীর উদ্যোক্তাদের মনে এই প্রতিষ্ঠান স্থাপনের পেছনে যে ভাবনা-চিন্তা ও দিকদর্শন কাজ করেছিল তার একটি রূপ-রেখা পাওয়া যাবে বলে এখানে তা আংশিক উদ্ধৃত হলো :

"The poet Nazrul Islam, the trumpeter of the renaissance of this country's Muslim society. No one is more indebted to him than the Bengali Muslims in particular. Yet Nazrul is the standard-bearer of humanity as a whole. Every great poet of every nation in the world is marked and remembered for these two-fold qualities, as Nazrul is."

"এদেশের মুসলিম সমাজের নবজাগরণের তূর্যবাদক কবি নজরুল ইসলাম। বিশেষ করে বাঙালী মুসলমানের মত এত ঋণী তাঁর কাছে আর কেউ নয়। অথচ নজরুল সার্বিক মানবতারই ঝাণ্ডাবাহী কবি। দুনিয়ার সকল দেশের সকল মহৎ কবিই নজরুলের মতো এই দ্বিবিধ গুণাবলীতে চিহ্নিত ও স্মরণীয়।

We must first acknowledge that the nation bears the guilt of irresponsibility and ingratitude for the belated founding of Nazrul Academy. Though belated, we have today devoted ourselves, with the aim of national reconstruction, to building this complete, centrally-positioned and great cultural institution in the name of Nazrul, our liberating guide. He gave us our language, gave us our songs, gave us our life, and above all gave us "the untamed courage of fearless expression." Nazrul Academy will remain dedicated to keeping his inspiration alive in society forever. With a great hope, we work toward the day when the common people of the country will gather in the courtyard of Nazrul Academy with their deep longing for cultural liberation and growth.

নজরুল একাডেমী বিলম্বে প্রতিষ্ঠার জন্যে জাতির তরফ থেকে দায়িত্বহীনতা ও অকৃতজ্ঞতার অপরাধ আমাদের সর্বাগ্রে স্বীকার করতে হবে। আজ বিলম্বে হলেও আমরা জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে আমাদের মুক্তি দিশারী নজরুলের নামে এই পূর্ণাঙ্গ ও কেন্দ্রীয় চরিত্র-বিশিষ্ট মহান সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সংগঠনে আত্মনিয়োগ করেছি। যিনি আমাদের ভাষা দিয়েছেন, গান দিয়েছেন, প্রাণ দিয়েছেন—সর্বোপরি দিয়েছেন "অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস", নজরুল একাডেমী সমাজের বুকে চিরদিন তাঁরই প্রেরণা জাগ্রত রাখার প্রয়াসে নিয়োজিত থাকবে।—মহৎ আশা নিয়ে কাজ করে যাচ্ছি যে, নজরুল একাডেমীর অঙ্গনে দেশের আপামর জনসাধারণ তাদের সাংস্কৃতিক মুক্তি ও বিকাশের পরম অভীপ্সা নিয়ে সমবেত হবে।"

Outline of Activitiesকার্যক্রমের রূপরেখা

In that same speech, the General Secretary outlined the Academy's programme of work as follows:

উক্ত ভাষণেই সাধারণ সম্পাদক একাডেমীর কার্যক্রম সম্পর্কে নিম্নরূপ রূপ-রেখা বিবৃত করেন :

  1. ১

    To collect, compile, study and research the complete works of Nazrul; to take the initiative in their propagation and publication; and to cooperate with other individuals or institutions in this regard.

    নজরুলের সমগ্র রচনা সংগ্রহ, সংকলন, অধ্যয়ন ও গবেষণা এবং তার প্রচার ও প্রকাশে উদ্যোগী হওয়া এবং অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সে বিষয়ে সহযোগিতা করা।

  2. ২

    To collect, compile, transcribe and publish the lyrics and melodies of Nazrul's songs; and to take on the responsibility of practising, teaching, propagating and spreading Nazrul Geeti.

    নজরুলের গানের বাণী ও সুর সংগ্রহ, সংকলন, স্বরলেখন ও প্রকাশনা। নজরুল গীতির চর্চা, শিক্ষাদান, প্রচার ও প্রসারের দায়িত্ব গ্রহণ করা।

  3. ৩

    To present Nazrul's immortal creations in literature and music to regions and audiences speaking other languages, and to foreign countries, through translation and other means.

    সাহিত্য ও সংগীতে নজরুলের অমর সৃষ্টি অনুবাদ ও অন্যান্য মাধ্যমে ভিন্ন ভাষা-ভাষী অঞ্চলে ও বিদেশে তুলে ধরা।

  4. ৪

    To conduct, in general, activities rooted in the heritage of the country's literature, arts and culture and conducive to their creative growth.

    সাধারণভাবে দেশের সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যনির্ভর ও সৃষ্টিশীল বিকাশের উপযোগী কার্যকলাপ পরিচালনা করা।

  5. ৫

    To publish its own journal as a regular outlet for the Academy's activities, research, thought and creativity.

    একাডেমীর কার্যকলাপ, গবেষণা, চিন্তাধারা ও সৃষ্টিশীলতার নিয়মিত প্রকাশ মাধ্যম হিসেবে এর নিজস্ব পত্রিকা প্রকাশ করা।

  6. ৬

    To compose and publish books that support the aims and ideals of the Academy, and for this purpose to establish a full-fledged printing and publishing house.

    একাডেমীর উদ্দেশ্য ও আদর্শের সহায়ক গ্রন্থাদি প্রণয়ন ও প্রকাশ এবং এজন্য পূর্ণাঙ্গ মুদ্রণ ও প্রকাশনালয় প্রতিষ্ঠা।

  7. ৭

    To construct the Academy's own building, including a library, reading room, school, theatre stage and auditorium, to facilitate study, research, teaching and cultural activities.

    অধ্যয়ন, গবেষণা, শিক্ষাদান ও সাংস্কৃতিক কার্যকলাপের সুবিধা বিধানের জন্য লাইব্রেরী-পাঠাগার স্কুল-গৃহ, নাট্যমঞ্চ ও মিলনায়তনসহ একাডেমীর নিজস্ব ভবন নির্মাণ ইত্যাদি।

In that same speech introducing Nazrul Academy, the General Secretary further said:

নজরুল একাডেমীর পরিচিতিমূলক উক্ত ভাষণে সাধারণ সম্পাদক আরো বলেন :

"Those who took the lead in establishing Nazrul Academy did not do so under any obligation or duty enjoined upon them by Nazrul or by Nazrul Academy. They took this responsibility upon themselves of their own accord. That wish was driven entirely by their love for Nazrul and for Nazrul's literature, music and song. We respectfully and earnestly invite all dedicated workers, servants and leaders of our arts and culture to join this Academy and devote themselves to its all-round development."

"নজরুল একাডেমী প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী হয়েছিলেন, নজরুল বা নজরুল একাডেমী তাঁদের নিকট প্রত্যাদিষ্ট কোন দায় বা দায়িত্ব নয়। এ দায়িত্ব তাঁরা স্বেচ্ছায় অগ্রণী হয়ে নিজেদের উপর গ্রহণ করেছিলেন। সে ইচ্ছা তাঁদের একান্তভাবে নজরুল ও নজরুল-সাহিত্য-সংগীত-প্রীতি প্রণোদিত। আমরা আমাদের শিল্প ও সংস্কৃতির সকল নিবেদিত কর্মী, সেবক ও নেতৃপুরুষকে এই একাডেমীর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এর সর্বাঙ্গীন উন্নয়নে আত্মনিয়োগ করতে সাদর ও সানুনয় আহ্বান জানাচ্ছি। “

History of Nazrul Academyনজরুল একাডেমীর ইতিহাস

In 1964, the 65th Nazrul birth anniversary was celebrated at the Wari residence of Advocate Nurul Islam and poet Jahanara Arju, 11 Rankin Street, with Justice Abu Sayeed Chowdhury presiding and distinguished figures of the country attending. At that meeting it was announced, as a matter of urgency, that Nazrul Academy would be established.

১৯৬৪ সালে এ্যাডভোকেট নুরুল ইসলাম ও কবি জাহানারা আরজুর ১১নং রাংকিন স্ট্রীট, ওয়ারীর বাসায় বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ৬৫তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত হয়। ঐ সভায় জরুরী ভিত্তিতে নজরুল একাডেমী প্রতিষ্ঠা করার ঘোষণা করা হয়।

After its formal registration in 1968, the academy was officially inaugurated on 25 May 1968 (11 Jaistha 1375), the 69th birth anniversary of the national poet Kazi Nazrul Islam, at the Engineers Institution auditorium in Dhaka, with the aim of Nazrul studies, research, collection and compilation, and outreach.

১৯৬৮ সালে নজরুল একাডেমীর আনুষ্ঠানিক নিবন্ধনের পর ২৫শে মে ১৯৬৮ (১১ই জ্যৈষ্ঠ ১৩৭৫) তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে নজরুল চর্চা, গবেষণা, সংগ্রহ-সংকলন ও প্রচার-প্রসারের লক্ষ্যে একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

On that day, the academy's then general secretary, poet Talim Hossain, pledged in his speech to spread the literature of the national poet Kazi Nazrul Islam through research and the compilation of his various works, and stressed preserving Nazrul's writings. Accordingly, the academy regularly publishes the annual ‘Nazrul Academy Journal’ based on the poet's life and work, along with books on Nazrul's writings and audio CDs.

সেদিন নজরুল একাডেমীর তৎকালীন সাধারণ সম্পাদক কবি তালিম হোসেন তাঁর ভাষণে গবেষণা এবং কবির বিভিন্ন সাহিত্যকর্ম সংকলনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি নজরুলের সাহিত্যকর্ম সংরক্ষণের ওপরও জোর দেন। তাই একাডেমী কবির জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নিয়মিতভাবে ‘বার্ষিক নজরুল একাডেমী জার্নাল’ প্রকাশ করছে। এছাড়া নজরুলের সাহিত্যকর্মের ওপর লেখা বই প্রকাশ এবং অডিও সিডি উন্মোচন করছে।

Nazrul Academy first received a grant from the Ministry of Culture and used it to prepare the notations (swaralipi) of Nazrul's songs.

নজরুল একাডেমী সর্বপ্রথম সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেয়ে নজরুলের স্বরলিপি প্রণয়ন করে।

Over the years the academy has been enriched by many distinguished writers and literary figures, among them: Mohammad Nasiruddin (editor of the monthly ‘Saogat’), Abul Kalam Shamsuddin, Abdul Qadir (poet), Principal Ibrahim Khan, Mohammad Modabber (journalist), Md. Mojibur Rahman Khan, Mahfuzur Rahman Khan, Abdul Mannan Syed, Dr. Rafiqul Islam, Sheikh Darbar Alam, Jahanara Arju (poet), Begum Mafruha Chowdhury (poet), Md. Mahfuzullah, Dr. Ashraf Siddiqui and many others.

বহু বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্যকর্মীর সংশ্লিষ্টতায় একাডেমী দিন দিন সমৃদ্ধ হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ নাসিরউদ্দীন (মাসিক ‘সওগাত’ সম্পাদক), আবুল কালাম শামসুদ্দীন, আবদুল কাদির (কবি), অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, মোহাম্মদ মোদাব্বের (সাংবাদিক), মো. মজিবুর রহমান খান, মাহফুজুর রহমান খাঁ, আবদুল মান্নান সাঈদ, ড. রফিকুল ইসলাম, শেখ দরবার আলম, জাহানারা আরজু (কবি), বেগম মাফরুহা চৌধুরী (কবি), মো. মাহফুজুল্লাহ, ড. আশরাফ সিদ্দিকী এবং আরও অনেকে।

The academy's Music Department was established in 1968, and was enriched by the participation of some of the country's leading musicians: Firoza Begum, Laila Arjumand Banu, Sohrab Hossain, Bedar Uddin Ahmed, Sheikh Lutfor Rahman, Khalid Hossain, Sudhin Das, Ustad Phul Mohammad and Ustad Akhtar Sadmani, among others. Every year, accomplished musicians graduate from the academy. A kindergarten school for general education was also introduced.

নজরুল একাডেমীর সঙ্গীত বিভাগ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ফিরোজা বেগম, লায়লা আরজুমান্দ বানু, সোহরাব হোসেন, বেদারউদ্দীন আহমদ, শেখ লুৎফর রহমান, খালিদ হোসেন, সুধীন দাস, ওস্তাদ ফুল মোহাম্মদ ও ওস্তাদ আখতার সাদমানী প্রমুখ দেশের বিশিষ্ট সংগীতশিল্পীদের আগমনে বিভাগটি সমৃদ্ধ হয়েছিল। প্রতি বছর নজরুল একাডেমী থেকে উৎকৃষ্ট মানের সংগীতশিল্পীরা উত্তীর্ণ হচ্ছেন। সাধারণ শিক্ষার জন্য একটি কিন্ডারগার্টেন স্কুলও চালু করা হয়েছিল।

In 1999, for the poet's centenary, the academy organised a series of cultural events, including open-air theatre, a month-long solo music programme, year-long discussion meetings, the Nazrul Diary and lectures on the poet's life and work.

১৯৯৯ সালে কবির শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, যেমন—মুক্তমঞ্চ নাটক, মাসব্যাপী একক সঙ্গীতানুষ্ঠান, বছরব্যাপী আলোচনা সভা, নজরুল ডায়েরি, নজরুলের জীবন ও কর্মের উপর বক্তৃতা ইত্যাদি।

In 2012, the academy marked eighty years of Nazrul's famous song ‘O Mon Ramzaner Oi Rozar Shesh-e Elo Khushir Eid’, sung by Abbasuddin Ahmed, one of the finest singers of the subcontinent. The song celebrates the major religious festival of Muslims, and Muslims around the world still sing it to celebrate the joyous day of Eid.

২০১২ সালে নজরুল একাডেমী নজরুলের বিখ্যাত গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এর আশি বছর পূর্তি উদযাপন করে। গানটি গেয়েছিলেন উপমহাদেশের অন্যতম সেরা গায়ক আব্বাসউদ্দীন আহমদ। গানটির বিষয়বস্তু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব এবং আজও সারা বিশ্বের মুসলমানরা এই গানটি গেয়ে ঈদের আনন্দময় দিনটি উদযাপন করেন।

In 2017, the academy introduced the idea of an online TV channel with the launch of ‘Nazrul TV’. In 2018 it celebrated its golden jubilee and inaugurated the air-conditioned ‘Kazi Nazrul Islam Auditorium’, with seating for two hundred.

২০১৭ সালে নজরুল একাডেমী ‘নজরুল টিভি’ উদ্বোধনের মাধ্যমে প্রথম অনলাইন টিভি চ্যানেলের ধারণা প্রবর্তন করে। ২০১৮ সালে নজরুল একাডেমী তার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে এবং দুইশত দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত ‘কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম’ উদ্বোধন করে।

Early Years of the Academyএকাডেমীর প্রারম্ভিক বছরসমূহ

Photographs from Nazrul Academy's founding years, since the official inauguration in May 1968.

১৯৬৮ সালের মে মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে নজরুল একাডেমীর প্রতিষ্ঠাকালীন বছরের কিছু আলোকচিত্র।

Nazrul Academy archive photo
Principal Laila Arjumand Banu with academy colleagues Bedar Uddin Ahmed, Sohrab Hossain and Sheikh Lutfor Rahman at an informal gathering with students.
একটি ঘরোয়া জলসায় ছাত্রছাত্রীদের সঙ্গে একাডেমীর অধ্যক্ষা লায়লা আরজুমান্দ বানু এবং তাঁর সহকর্মী বেদার উদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও শেখ লুৎফর রহমান।
Nazrul Academy archive photo
A music class in the academy's first building.
একাডেমীর প্রথম ভবনে সঙ্গীতের ক্লাস।
Nazrul Academy archive photo
Guests and audience members at the academy's formal inauguration with Nazrul Jayanti, May 1968.
১৯৬৮ সালের মে মাসে নজরুল জয়ন্তীর সঙ্গে একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন উৎসবে উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ।
Nazrul Academy archive photo
Children among the audience at the inauguration ceremony.
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শিশু দর্শকবৃন্দ।
Nazrul Academy archive photo
The then Central Education Minister Kazi Anwarul Huq inaugurating the event, seated beside academy president Justice Abdul Mawdud and general secretary, poet Talim Hossain; teachers and students performing at the event.
তদানীন্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কাজী আনোয়ারুল হক উৎসবের উদ্বোধন করছেন, পাশে উপবিষ্ট একাডেমীর সভাপতি বিচারপতি আবদুল মওদুদ ও সাধারণ সম্পাদক কবি তালিম হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীগণ।
Nazrul Academy archive photo
The academy's cultural troupe departing Dhaka by train for its first cultural tour to Darirampur, Mymensingh, May 1968.
১৯৬৮ সালের মে মাসে ময়মনসিংহের দরিরামপুরে একাডেমীর প্রথম সাংস্কৃতিক সফরে ঢাকা থেকে ট্রেনে যাত্রা করছেন সাংস্কৃতিক দল।
Nazrul Academy archive photo
The troupe's arrival at Darirampur — the historic trip that later drew attention to this site of the poet's boyhood as a literary pilgrimage spot.
দরিরামপুরে সাংস্কৃতিক দলের আগমন। একাডেমীর এই ঐতিহাসিক সফরের ফলেই পরবর্তীকালে কবির কৈশোরিক স্মৃতিবিজড়িত এই স্থানটি অন্যতম কবি-তীর্থ হিসাবে সরকারী-বেসরকারী মহলের দৃষ্টি আকর্ষণ করে।
Nazrul Academy archive photo
The academy's cultural troupe beneath the historic banyan tree tied to the poet's memory — with Principal Ibrahim Khan, Abul Kalam Shamsuddin, Talim Hossain, Shamsul Huda Chowdhury, Laila Arjumand Banu, Bedar Uddin Ahmed, Sohrab Hossain, Mufakkharul Islam and Barrister Mostafa Kamal among the members present; and Abul Kalam Shamsuddin addressing a large public gathering at the start of the Darirampur programme.
কবির স্মৃতি-বিজড়িত সেই ঐতিহাসিক বটগাছের নীচে একাডেমীর সাংস্কৃতিক দল। ছবিতে অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, আবুল কালাম শামসুদ্দীন, তালিম হোসেন, শামসুল হুদা চৌধুরী, লায়লা আরজুমান্দ বানু, বেদার উদ্দীন আহমদ, সোহরাব হোসেন, মুফাখ্খারুল ইসলাম, ব্যারিস্টার মোস্তফা কামাল সহ একাডেমীর সদস্য, কর্মী ও ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে। দরিরামপুরে একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভে বিশাল জনসমাবেশে জনাব আবুল কালাম শামসুদ্দীন বক্তৃতা করছেন।
Nazrul Academy archive photo
A press clipping from the academy's early cultural programmes.
একাডেমীর প্রাথমিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদপত্র প্রতিবেদন।
Nazrul Academy archive photo
A gathering of Hamd and Naat for Eid-e-Miladunnabi.
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ্‌ ও না'তের জলসা।
Nazrul Academy archive photo
A Rabindra Jayanti programme.
রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান।
Nazrul Academy archive photo
A Nazrul Academy programme at the Pakistan Council auditorium (now Bangladesh Shilpakala Academy) for World Children's Day.
বিশ্ব শিশু-দিবস উপলক্ষে পাকিস্তান কাউন্সিল (বর্তমান বাংলাদেশ শিল্পকলা একাডেমী) মিলনায়তনে নজরুল একাডেমীর একটি অনুষ্ঠান।
Nazrul Academy archive photo
A cultural programme for Ekushey February.
একুশে ফেব্রুয়ারীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
Nazrul Academy archive photo
Speaker of the Provincial Assembly Abdul Hamid Chowdhury delivering the chief guest's address at a Nazrul Jayanti programme, and entries from the children's Nazrul portrait drawing competition held for the Jayanti.
নজরুল জয়ন্তীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন প্রাদেশিক পরিষদের স্পীকার জনাব আবদুল হামিদ চৌধুরী। জয়ন্তী উপলক্ষে শিশুদের নজরুলের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার কয়েকটি ছবি।

Programs & Conferences Over the Yearsবিভিন্ন সময়ের অনুষ্ঠান, সম্মেলন ও সভা

A selection of programs and Nazrul Sammelan conferences hosted by the academy over the decades.

কয়েক দশক ধরে একাডেমী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও নজরুল সম্মেলনের কিছু সৃতি।

Nazrul Academy archive photo
Guests and cultural personalities on stage at “Nazrul Sammelan-2010,” marking the poet's 111th birth anniversary.
“নজরুল সম্মেলন-২০১০” — কবির ১১১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ।
Nazrul Academy archive photo
Guests at “Nazrul Sammelan-2010.”
“নজরুল সম্মেলন-২০১০” অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
Academy officials presenting a certificate to a student at a programme.
অনুষ্ঠানে একজন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করছেন একাডেমীর কর্মকর্তাগণ।
Nazrul Academy archive photo
Academy officials presenting a certificate to another student at the same programme.
একই অনুষ্ঠানে আরেকজন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করছেন একাডেমীর কর্মকর্তাগণ।
Nazrul Academy archive photo
Audience at a Nazrul Academy cultural programme.
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতৃমণ্ডলী।
Nazrul Academy archive photo
Guests in the corridor at a Nazrul Academy programme.
একটি অনুষ্ঠানে করিডোরে অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
An informal meeting of academy officials and guests.
একাডেমীর কর্মকর্তা ও অতিথিদের একটি মতবিনিময় সভা।
Nazrul Academy archive photo
Academy officials and guests in conversation.
একাডেমীর কর্মকর্তা ও অতিথিদের মধ্যে কথোপকথন।
Nazrul Academy archive photo
Artists at an academy event.
একাডেমীর একটি অনুষ্ঠানে শিল্পীবৃন্দ।
Nazrul Academy archive photo
Academy members laying wreaths at an event.
একটি অনুষ্ঠানে একাডেমীর সদস্যবৃন্দের শ্রদ্ধা নিবেদন।
Nazrul Academy archive photo
Guests arriving at the venue for a programme.
হেঁটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
Academy members at the venue premises.
অনুষ্ঠানস্থলের প্রাঙ্গণে একাডেমীর সদস্যবৃন্দ।
Nazrul Academy archive photo
The cultural team on stage at “Nazrul Sammelan-1410” (1–8 June 2003).
“নজরুল সম্মেলন-১৪১০” (১-৮ জুন ২০০৩) অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মীদল মঞ্চে।
Nazrul Academy archive photo
A musician performing at “Nazrul Sammelan-1410.”
“নজরুল সম্মেলন-১৪১০” অনুষ্ঠানে একজন সঙ্গীতশিল্পী।
Nazrul Academy archive photo
A senior guest seated among the audience.
শ্রোতৃমণ্ডলীর মধ্যে উপবিষ্ট একজন প্রবীণ অতিথি।
Nazrul Academy archive photo
A young dancer performing at a Nazrul Academy programme.
নজরুল একাডেমীর একটি অনুষ্ঠানে একজন কিশোরী নৃত্যশিল্পী।
Nazrul Academy archive photo
A speaker addressing the “Nazrul Utsav,” held to mark 90 years of the poem “Bidrohi.”
বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “নজরুল উৎসব” অনুষ্ঠানে বক্তব্য।
Nazrul Academy archive photo
An address at the “Nazrul Sammelan-1410” (2003) programme.
“নজরুল সম্মেলন-১৪১০” (২০০৩) অনুষ্ঠানে বক্তব্য।
Nazrul Academy archive photo
Members gathered at the Belalabad, Moghbazar premises.
বেলালাবাদ, মগবাজারস্থ কার্যালয়ে সদস্যবৃন্দ।
Nazrul Academy archive photo
Musicians performing at “Nazrul Sammelan-1410.”
“নজরুল সম্মেলন-১৪১০” অনুষ্ঠানে সঙ্গীতশিল্পীবৃন্দ।
Nazrul Academy archive photo
A children's cultural troupe on stage.
শিশু-শিল্পীদের সাংস্কৃতিক দল মঞ্চে।
Nazrul Academy archive photo
Nazrul Academy's leadership and guests at the Annual General Meeting and Election, 2011.
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১১ উপলক্ষে নজরুল একাডেমীর নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
Officials seated at the Annual General Meeting and Election, 2011.
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১১-এ উপবিষ্ট কর্মকর্তাবৃন্দ।
Nazrul Academy archive photo
A reception honouring National Professor Dewan Mohammad Azraf at the “Nazrul Sharani” programme.
“নজরুল শরণী” অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ-কে সংবর্ধনা জ্ঞাপন।
Nazrul Academy archive photo
Guests at the “Nazrul Sharani” reception.
“নজরুল শরণী” সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
Academy officials in conversation at a discussion meeting.
একটি আলোচনা সভায় একাডেমীর কর্মকর্তাবৃন্দ।
Nazrul Academy archive photo
Speaking at the launch of the book “Sanction on Literature of Nazrul” (Westin, Dhaka).
“নজরুল সাহিত্যে অবরোধ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য (ওয়েস্টিন, ঢাকা)।
Nazrul Academy archive photo
A speaker at the 114th birth anniversary celebration (2013), with the felicitation of Khalid Hossain and the Yasmin Mushtari honour.
কবির ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন ২০১৩ — খালিদ হোসেন সংবর্ধনা ও ইয়াসমিন মুশতারী সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য।
Nazrul Academy archive photo
Presenting a commemorative crest at the 114th birth anniversary celebration (2013).
কবির ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন ২০১৩ অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান।
Nazrul Academy archive photo
Flowers and a gift being presented to a guest at an academy programme.
একাডেমীর একটি অনুষ্ঠানে অতিথিকে ফুলের তোড়া ও উপহার প্রদান।
Nazrul Academy archive photo
Guests on stage at the launch of “Sanction on Literature of Nazrul”, Grand Ballroom, Westin Dhaka (Saturday, 26 July).
“নজরুল সাহিত্যে অবরোধ” গ্রন্থের উন্মোচন অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ — গ্র্যান্ড বলরুম, ওয়েস্টিন, ঢাকা (২৬ জুলাই, শনিবার)।
Nazrul Academy archive photo
Members of the Nazrul Academy family at the annual get-together (Milan Mela) and cultural programme.
নজরুল একাডেমী পরিবারের বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সদস্যবৃন্দ।
Nazrul Academy archive photo
A young artist performing at the Bengali New Year 1433 celebration and cultural programme.
বর্ষবরণ উদযাপন, শুভ নববর্ষ ১৪৩৩ — সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন তরুণ শিল্পী।
Nazrul Academy archive photo
Speaking at the discussion and cultural programme marking the 50th death anniversary of the poet (27–29 August).
কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (২৭, ২৮ ও ২৯ আগস্ট) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য।
Nazrul Academy archive photo
Academy members and guests at the Bengali New Year 1433 celebration.
বর্ষবরণ উদযাপন, শুভ নববর্ষ ১৪৩৩ অনুষ্ঠানে একাডেমীর সদস্য ও অতিথিবৃন্দ।
Nazrul Academy archive photo
Guests unveiling the book “Sanction on Literature of Nazrul” on stage.
মঞ্চে “নজরুল সাহিত্যে অবরোধ” গ্রন্থের মোড়ক উন্মোচন।
Nazrul Academy archive photo
Recitation at the Eid-e-Miladunnabi (SAW) celebration 2025 — Islamic poetry recitation and music programme.
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উৎযাপন-২০২৫ — ইসলামী কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানে কবিতা পাঠ।
Nazrul Academy archive photo
Academy leaders and members paying tribute to Kazi Nazrul Islam, 2025.
কাজী নজরুল ইসলাম স্মরণে শ্রদ্ধা নিবেদন ২০২৫ — একাডেমীর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
Nazrul Academy archive photo
A literary adda (Sahitya Adda) at the academy.
একাডেমীতে একটি সাহিত্য আড্ডা।
Nazrul Academy archive photo
Guests and audience at the Nazrul Utsav organised with Surasaptak.
সুরসপ্তকের সহযোগিতায় আয়োজিত নজরুল উৎসবে অতিথিবৃন্দ ও দর্শক-শ্রোতা।
Nazrul Academy archive photo
A speaker at the inauguration of the Nazrul Utsav (Nazrul Academy and Surasaptak).
নজরুল উৎসবের শুভ উদ্বোধন (নজরুল একাডেমী ও সুরসপ্তক) অনুষ্ঠানে বক্তব্য।
Nazrul Academy archive photo
Presenting flowers at an academy gathering (archive photograph).
একাডেমীর একটি অনুষ্ঠানে ফুলের তোড়া প্রদান (আর্কাইভ আলোকচিত্র)।
Nazrul Academy archive photo
Guests seated in the audience at an academy programme (archive photograph).
একাডেমীর একটি অনুষ্ঠানে দর্শকসারিতে উপবিষ্ট অতিথিবৃন্দ (আর্কাইভ আলোকচিত্র)।
Nazrul Academy archive photo
Academy members on stage at a Nazrul Academy programme (archive photograph).
নজরুল একাডেমীর একটি অনুষ্ঠানের মঞ্চে সদস্যবৃন্দ (আর্কাইভ আলোকচিত্র)।
Nazrul Academy archive photo
Presenting a trophy at a Nazrul Academy programme (archive photograph).
নজরুল একাডেমীর একটি অনুষ্ঠানে ট্রফি প্রদান (আর্কাইভ আলোকচিত্র)।

Heritageঐতিহ্য

Established in 1968১৯৬৮ সালে প্রতিষ্ঠিত

Nazrul Academy was established in 1968 to preserve and promote the legacy of Kazi Nazrul Islam, and was formally inaugurated that May with Nazrul Jayanti. Over the decades, it has grown into a respected centre for the study and celebration of Bengali literature, music and performing arts, hosting national conferences, cultural tours and annual festivals in the poet's honour.

কাজী নজরুল ইসলাম এর সৃষ্টিকর্ম সংরক্ষণ, গবেষণা ও প্রচারের উদ্দেশ্যে ১৯৬৮ সালে নজরুল একাডেমী প্রতিষ্ঠিত হয় এবং সেই বছরের মে মাসে নজরুল জয়ন্তীর সঙ্গে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কয়েক দশক ধরে এটি বাংলা সাহিত্য, সংগীত ও পরিবেশন শিল্প চর্চা ও উদযাপনের একটি সম্মানিত কেন্দ্রে পরিণত হয়েছে, যা কবির স্মরণে জাতীয় সম্মেলন, সাংস্কৃতিক সফর ও বার্ষিক উৎসবের আয়োজন করে আসছে।

First Bangladesh Nazrul Sangeet Sammelanপ্রথম বাংলাদেশ নজরুল সঙ্গীত সম্মেলন

President Ziaur Rahman delivering the inaugural address, 1980

President Ziaur Rahman delivering the inaugural address at the First Bangladesh Nazrul Sangeet Sammelan, May 1980.

প্রথম বাংলাদেশ নজরুল সঙ্গীত সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মে ১৯৮০।

In May 1980, to mark Nazrul Jayanti and the anniversary of the academy's founding, Nazrul Academy organised a three-day-long Bangladesh National Nazrul Sangeet Sammelan — the first country-wide conference ever held specifically on the subject of Nazrul Sangeet. President Ziaur Rahman attended as chief guest and delivered the inaugural address.

১৯৮০ সালের মে মাসে নজরুল জয়ন্তী ও নজরুল একাডেমী প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে তিন-দিন-ব্যাপী বাংলাদেশ জাতীয় নজরুল সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়। নজরুল সঙ্গীতের উপরে দেশ-ভিত্তিক সম্মেলন এই ছিল প্রথম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি উদ্বোধনী ভাষণ দেন।

A Timelineএকটি সময় রেখা

1968

Nazrul Academy is founded in Dhaka and formally inaugurated with Nazrul Jayanti in May, by the then Central Education Minister Kazi Anwarul Huq. The academy's first cultural tour takes its troupe from Dhaka to Darirampur, Mymensingh — the poet's boyhood home.

ঢাকায় নজরুল একাডেমী প্রতিষ্ঠিত হয় এবং মে মাসে নজরুল জয়ন্তীর সঙ্গে তদানীন্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কাজী আনোয়ারুল হক একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ বছরই একাডেমীর সাংস্কৃতিক দল প্রথম সফরে ঢাকা থেকে কবির কৈশোরস্মৃতিবিজড়িত ময়মনসিংহের দরিরামপুরে যাত্রা করে।

1980

The academy hosts the first Bangladesh National Nazrul Sangeet Sammelan — a three-day, country-wide conference held to mark Nazrul Jayanti and the anniversary of the academy's founding, the first such conference devoted entirely to Nazrul Sangeet. President Ziaur Rahman attends as chief guest and delivers the inaugural address.

একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম বাংলাদেশ জাতীয় নজরুল সঙ্গীত সম্মেলন — নজরুল জয়ন্তী ও একাডেমী প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে তিন-দিনব্যাপী এই সম্মেলনই ছিল নজরুল সঙ্গীতের উপর দেশ-ভিত্তিক প্রথম সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি উদ্বোধনী ভাষণ দেন।

2003

“Nazrul Sammelan-1410” is held at the academy premises (1–8 June 2003), bringing together the academy's musicians, students and cultural workers.

একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “নজরুল সম্মেলন-১৪১০” (১-৮ জুন ২০০৩), যেখানে একাডেমীর সঙ্গীতশিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হন।

2010

“Nazrul Sammelan-2010” celebrates the poet's 111th birth anniversary with tributes, a cultural programme and celebrations marking Nazrul Academy's own founding anniversary.

“নজরুল সম্মেলন-২০১০” এ উদযাপিত হয় কবির ১১১তম জন্মবার্ষিকী, সঙ্গে অনুষ্ঠিত হয় গুণিজন সম্মাননা-সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল একাডেমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

2011

The academy holds its Annual General Meeting and Election, and organises a Bharatanatyam dance workshop marking the 112th birth anniversary of the poet and the 90th anniversary of his best-known poem, “Bidrohi” (The Rebel).

একাডেমীর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়, পাশাপাশি কবির ১১২তম জন্মবার্ষিকী ও তাঁর অন্যতম সেরা কবিতা “বিদ্রোহী”-র ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় ভরতনাট্যম নৃত্য কর্মশালা।

Today

Nazrul Academy continues to serve as a centre for Bengali literature, music and the arts, carrying forward its music education, publications and cultural programming.

বাংলা সাহিত্য, সংগীত ও শিল্পকলার কেন্দ্র হিসেবে নজরুল একাডেমী তার সঙ্গীত শিক্ষা, প্রকাশনা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

Historical Imagesঐতিহাসিক আলোকচিত্র

Newspaper clippings and photographs from Nazrul Academy's archives, documenting decades of programs, conferences and press coverage.

নজরুল একাডেমীর আর্কাইভ থেকে সংগৃহীত সংবাদপত্র প্রতিবেদন ও আলোকচিত্র, যা কয়েক দশকের অনুষ্ঠান, সম্মেলন ও সংবাদ-প্রচারের সাক্ষ্য বহন করে।

Nazrul Academy archive photo, 1968
The academy's cultural troupe departing Dhaka by train for its first cultural tour to Darirampur, Mymensingh, May 1968.
১৯৬৮ সালের মে মাসে ময়মনসিংহের দরিরামপুরে একাডেমীর প্রথম সাংস্কৃতিক সফরে ঢাকা থেকে ট্রেনে যাত্রা করছেন সাংস্কৃতিক দল।
Nazrul Academy archive photo, 1968
The troupe's arrival at Darirampur — the historic trip that later drew attention to this site of the poet's boyhood as a literary pilgrimage spot.
দরিরামপুরে সাংস্কৃতিক দলের আগমন। একাডেমীর এই ঐতিহাসিক সফরের ফলেই পরবর্তীকালে কবির কৈশোরিক স্মৃতিবিজড়িত এই স্থানটি অন্যতম কবি-তীর্থ হিসাবে সরকারী-বেসরকারী মহলের দৃষ্টি আকর্ষণ করে।
Nazrul Academy archive clipping 1
Nazrul Academy archive clipping 2
Nazrul Academy archive clipping 3
Nazrul Academy archive clipping 4
Nazrul Academy archive clipping 5
Nazrul Academy archive clipping 6
Nazrul Academy archive clipping 7
Nazrul Academy archive clipping 8
Nazrul Academy archive clipping 9
Nazrul Academy archive clipping 10
Nazrul Academy archive clipping 11
Nazrul Academy archive clipping 12
Nazrul Academy archive clipping 13
Nazrul Academy archive clipping 14
Nazrul Academy archive clipping 15
Nazrul Academy archive clipping 16
Nazrul Academy archive clipping 17
Nazrul Academy archive clipping 18
Nazrul Academy archive clipping 19
Nazrul Academy archive clipping 20
Nazrul Academy archive clipping 21
Nazrul Academy archive clipping 22
Nazrul Academy archive clipping 23
Nazrul Academy archive clipping 24
Nazrul Academy archive clipping 25
Nazrul Academy archive clipping 26
Nazrul Academy archive clipping 27
Nazrul Academy archive clipping 28
Nazrul Academy archive clipping 29
Nazrul Academy archive clipping 30
Nazrul Academy archive clipping 31